দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে ও বিদেশে অবস্থান করে একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করতে সরকার এবারের দুর্গাপূজায় নিরাপত্তাবলয় গড়ে তুলতে সার্বিক উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিগত বছরগুলোর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা জোর করে পাসের হার বেশি দেখিয়েছেন। এর মাধ্যমে প্রকৃত লেখাপড়ার আকাঙ্ক্ষাকে অবদমিত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, জোর করে মিথ্যা শিক্ষা ও পাসের হার বাড়ানোর আশ্রয় তারেক রহমান গ্রহণ করেননি।
বিরোধী দলের নেতাদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, বিরোধী দল সংসদে স্বাধীনভাবে কথা বলছে। এমনকি তাদের বক্তব্যে ভুল ও মিথ্যা কথাও রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে এরপরও বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করা হয়নি কিংবা সরকারি নিপীড়নের শিকার হতে হয়নি বলে দাবি করেন রিজভী।
তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে বিরোধী দলের নেতাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি মো. সৌমিক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমএম/